Apple iPhone XS
এই বছর তিন্নটি নতুন iPhone লঞ্চ করবে অ্যাপেল। এর মধ্যে সবথেকে ছোট ডিসপ্লের iPhone এটি। এই ফোনে থাকবে একটি ৫.৮ ইঞ্চি OLED ডিসপ্লে। এটি iPhone X এর পরবর্তী ভার্সান।
Apple iPhone XS Max
নতুন তিনটি iPhone এর মধ্যে সবথেকে বড় ডিসপ্লের iPhone এটি। Apple iPhone XS Max তে থাকবে একটি ৬.৫ ইঞ্চি OLED ডিসপ্লে। Galaxy Note 9 এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এই ফোন লঞ্চ করছে কোম্পানি।
Apple iPhone 9
এটি iPhone 8 এর পরবর্তী ভার্সান। এই ফোনের পিছনে থাকবে একটি মাত্র ক্যামেরা। ফোনের সামনে থাকবে একটি ৬.১ ইঞ্চি LCD ডিসপ্লে। লাল, নীল ও সাদা তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন।
Apple Watch Series 4
তিনটি নতুন iPhone এর সাথেই কোম্পানির স্মার্টওয়াচ সিরিজের নতুন জেনারেশানের স্মার্টওয়াচ বাজারে আনবে অ্যাপেল। এই স্মার্টওয়াচে থাকবে এজ টু এজ ডিসপ্লে।
নতুন iPad Pro
ইতিমধ্যে Gizbot এ নতুন iPad Pro এর ছবি প্রকাশিত হয়েছে।। বুধবার নতুন iPhone এর সাথেই বিশ্বের সামনে নতুন iPad Pro নিয়ে আসতে চলেছে মার্কিন টেক জায়েন্ট কোম্পানি। এই প্রথম কোন iPad এ বেজেল লেস ডিসপ্লে ও ফেস আনলক ফিচার দেখা যাবে।
নতুন MacBook
একই ইভেন্টে বাজারে আসবে নতুন Macbook Air। নতুন MacBook Air এ থাকবে রেটিনা ডিসপ্লে।

No comments:
Post a Comment