শিঘ্রই বিজ্ঞাপন দেখানো শুরু হবে হোয়াটসঅ্যাপে - Online Bangla

Breaking

Tuesday, October 2, 2018

শিঘ্রই বিজ্ঞাপন দেখানো শুরু হবে হোয়াটসঅ্যাপে

একাধিক কারনে সম্প্রতি শিরোনামে এসেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই কোম্পানি ছেড়েছেন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতা ব্রিয়ান অ্যাক্টন। কারন হিসাবে তিনি জানিয়েছিলেন হোয়াটসঅ্যাপ এ বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে ফেসবুক। তিনি জানান হোয়াটসঅ্যাপ কেনার আগে থেকেই মেসেজিং অ্যাপ এ বিজ্ঞাপন দেখানোর প্রিকল্পনা ছিক ফেসবুক সিইও মার্ক জুকারবার্গের
খুব শিঘ্রই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় বিজ্ঞাপনের সম্মুখীন হতে হবে গ্রাহককে। তবে আপাতত শুধুমাত্র iOS গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় বিজ্ঞাপন দেখতে পাবেন। মেসেজের মধ্যে এখনই বিজ্ঞাপন দেখাবে না ফেসবুক। আপাতত শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দখানো হবে। ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজের মতোই কাজ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। কোন পোস্টের ২৪ ঘন্টা পরে সেই পোস্ট নিজে থেকেই ডিলিট হয়ে যায়। প্রায় এক বছর আগে লঞ্চ হয়েছিল এই ফিচার।
ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। এবার এখানেই বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা শুরু করেছে ফেসবুক। প্রসঙ্গত ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজের ভিতরেও শিঘ্রই বিজ্ঞাপন দেখানো শুরু করবে ফেসবুক।
তবে কবে থেকে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানো হবে তা জানা যায়নি। ফেসবুকের বিজ্ঞাপন দেওয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করেই হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে বিজ্ঞাপন দেখানোর এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামেও শিঘ্রই চলে আসবে। প্রধানত বড় কোম্পানিগুলির কাছ থেকে এই বিভাগে বিজ্ঞাপন নেওয়া হবে।
সম্প্রতি উবার এর মতো কোম্পানি ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে গ্রাহককে নোটিফিকেশান পাঠাচ্ছে। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ। এরপরে নতুন এই বিজ্ঞাপন দেখানোর ফিচার নিঃসন্দেহে ব্যবসায়ীদের আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তবে নতুন এই ফিচার গ্রাহক কেমন ভাবে নেন তা দেখার অপেক্ষায় আছেন সবাই।

No comments:

Post a Comment

Pages